বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা শিক্ষকদের শুভেচ্ছা জানায়। আলোচনা সভায় শিক্ষার্থীদের জীবন গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে কথা বলা হয় এবং শিক্ষার্থীরা নিজেদের হাতে বানানো শুভেচ্ছা কার্ড উপহার দেয়।
১৯১১ সাল থেকে হাজারো শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। সবাইকে এক জায়গায় যুক্ত করতে অনলাইন নিবন্ধন ও অ্যালামনাই ওয়েবসাইট তৈরি হচ্ছে।