এতদ্বারা সকল শিক্ষক-শিক্ষিকাকে জানানো যাচ্ছে যে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর ২০২৬, রবিবার বেলা ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় কুচকাওয়াজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব বণ্টন করা হবে। সকলের উপস্থিতি একান্ত কাম্য।
আদেশক্রমে
প্রধান শিক্ষক
বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়

