বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ অফিস সময়: ৯:৩০-৪:০০

নমুনা: এসএসসি পরীক্ষার্থী-২০২৭ দের নির্বাচনী পরীক্ষার ফলাফল ও ফরম পূরণ

নোটিশ ৪ নভেম্বর ২০২৬

এসএসসি পরীক্ষার্থী-২০২৭ এর নির্বাচনী পরীক্ষার ফলাফল বিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের তারিখ শিক্ষা বোর্ডের নির্দেশনা পাওয়ার পর জানানো হবে।

যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের অভিভাবকসহ শ্রেণিশিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলা হলো।

আদেশক্রমে
প্রধান শিক্ষক
বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়

শীঘ্রই আসছে

প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন ও অ্যালামনাই সাইট

১৯১১ সাল থেকে হাজারো শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। সবাইকে এক জায়গায় যুক্ত করতে অনলাইন নিবন্ধন ও অ্যালামনাই ওয়েবসাইট তৈরি হচ্ছে।